সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৭
সংবাদদাতা, মৌলভীবাজার
মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুরে জঙ্গি আস্তানা থেকে সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও চারজন শিশুর লাশ রয়েছে।
লাশগুলো জেলার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের সুরতহাল হয়নি এখনও। পুলিশ সুত্রে জানা গেছে, লাশগুলো ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ৩০ মার্চ (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে সেগুলো হাসপাতালে নেয়া হয়।
এ ব্যাপারে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পলাশ রায় জানান, “লাশের এখনও সুরতহাল হয়নি। লাশ যেভাবে আনা হয়েছে, সেভাবেই রয়েছে। তাই বলা যাচ্ছে না লাশ কয়টি। তবে শুনেছি ৭টি লাশ রয়েছে।”
এর আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, আত্মঘাতি বিস্ফোরণে ৭ থেকে ৮ জন জঙ্গি নিহত হয়েছে।
তিনি বলেন, জঙ্গিরা আইইডি ছড়িয়ে-ছিটিয়ে রেখেছিল। আমরা ড্রোনের সাহায্যে ছবি তুলে সেগুলো নিষ্ক্রিয় করেছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি