সিলেট | |
প্রকাশিত: 8:27 PM, April 2, 2020
প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের অবসরপ্রাপ্ত এক পুলিশ সুপার (এসপি) বুধবার রাতে মারা গেছেন। মৃত জিল্লুর রহমান (৭০) বেনাপোল পৌরসভার গাজীপুর গ্রামের বাসিন্দা এবং বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মমিন উদ্দিনের বড় ছেলে।
তিনি ২০০৮ সালে চাকরি থেকে অবসর গ্রহণের পর যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
জিল্লুর রহমানের ভাই ডা. পম্পে রহমান জানান, গত কয়দিন আগে জ্বর-কাশি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে ভর্তি হন জিল্লুর রহমান।
বুধবার বাংলাদেশ সময় রাত ৯টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরীক্ষায় তার শরীরে করোনা ধরে পড়ে বলে জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি