নিজের পিস্তলের গুলিতে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

প্রকাশিত: 1:48 PM, March 21, 2021

নিজের পিস্তলের গুলিতে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

প্রভাতবেলা ডেস্ক:

চাকরিতে যোগদানের মাত্র দেড় মাস পরই পাবনার আতাইকুলা থানায় হাসান আলী নামে পুলিশের এক এসআই আত্মহত্যা করেছেন।

 

রোববার সকালে আতাইকুলা থানা ভবনের ছাদে উঠে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি।

 

পাবনার পুলিশ সুপার (অতিরিক্ত) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, দেড় মাস আগে হাসান আলী বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ