সিলেট | |
প্রকাশিত: 3:12 PM, May 13, 2021
প্রভাতবেলা ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে সেনানিবাস এলাকায় নির্মাণ শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বৃহস্পতিবার (১৩ মে) দুপুর ১২টায় বিতরণ করেছে এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংকের অন্যতম পরিচালক ও পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটি ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির ভাইস-চেয়ারম্যান মোঃ জাহেদ ইকবাল এর ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় এনআরবি ব্যাংক লিমিটেড সিলেটের ক্লাস্টার হেড প্রশান্ত কুমার সিংহ প্রধান অথিতির বক্তব্যে বলেন, এনআরবি ব্যাংক অসহায় ও দুস্থ মানুষের জন্য প্রতি বছরই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত বছরের ন্যায় এ বছরও সিলেটে ২২ হাজার গরীব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিচ্ছে এনআরবি ব্যাংক। এরই ধারাবাহিকতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এনআরবি ব্যাংকের পরিচালক জাহেদ ইকবাল এর সার্বিক দিক নির্দেশনায় এবার নির্মান শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে এনআরবি ব্যাংক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, মেসার্স জামিল ইকবাল এর প্রকল্প ব্যবস্থাপক হাবিব জালাল, সিলেট বিভাগীয় মনিপুরী জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনুরাজ সিংহ, এম.ই.এস প্রজেক্টের একাউন্টস অফিসার মো কামরুল হাসান, সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক কে এ রহিম সাবলু, সদস্য মাহমুদ খান, আব্দুল হাসিব, আবু জাবের প্রমূখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি