পরী- পিয়াসা -মৌ সিআইডিতে

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২১

পরী- পিয়াসা -মৌ সিআইডিতে

চলচ্চিত্র নায়িকা পরীমণি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (৬ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক নির্দেশনায় মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়। সেই সঙ্গে আসামিদেরও সিআইডি কার্যালয়ে নেওয়া হয়।

 

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান জানান, চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এর ফলে মামলাগুলো এখন থেকে তদন্ত করবে সিআইডি।

 

পরীমণি-মৌ-পিয়াসা সিআইডিতে

 

তিনি আরও জানান, ‘মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে সিআইডি কার্যালয়ে আনা হয়েছে। তবে চিত্রনায়িকা পরিমণিকে এখনো নিয়ে আসা হয়নি। রাতেই তাকে এখনে আনা হতে পারে।’

সাম্প্রতিক সময়ে গ্রেফতার হওয়ার পর আলোচিত চারজনই ৭ মামলায় ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন।

সর্বশেষ সংবাদ