পাঁচ ভাই ও পানসী রেস্টুরেন্টে খাবারে বিষাক্ত রঙ, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০

পাঁচ ভাই ও পানসী রেস্টুরেন্টে খাবারে বিষাক্ত রঙ, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

পাঁচ ভাই ও পানসী রেস্টুরেন্টকে আবারো জরিমানা করা হয়েছে। প্রভাতবেলা প্রতিবেদক। এর আগেও একাধিকবার এ দুটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। গ্রাহকের অভিযোগ তো রয়েছেই।

 

 

পচা ও বাসি খাবার, খাবারে কাপড়ের রঙ মেশানোএবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সিলেটের জনপ্রিয় পাঁচ ভাই রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা এবং পানসী রেস্টুরেন্টকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার দুপুরে নগরীর জল্লারপারের পাঁচ ভাই রেস্টুরেন্ট এবং জিন্দাবাজারের পানসী রেস্টুরেন্টে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রেব (RAB) -৯ সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন রেব (RAB) -৯ এর সিনিয়র এএসপি নাহিদ হাসান, এএসপি একেএম কামরুজ্জামানসহ অন্য কর্মকর্তারা।

 

 

এএসপি একেএম কামরুজ্জামান প্রভাতবেলাকে  জানান, সিলেটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় দুটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন এবং খাবারে কেমিক্যাল ও বিষাক্ত রং মেশানোসহ বিভিন্ন অনিয়মের বিষয়টি উঠে আসে।

আরও পড়ুন  রাজশাহীতে সাঈদী

 

এ কারণে পাঁচ ভাই রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা এবং পানসী রেস্টুরেন্টকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তীতে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাদের সতর্ক করে দেয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ