সিলেট | |
প্রকাশিত: 2:21 AM, August 7, 2021
বিপুল পরিমাণ মাদকসহ রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে হাজির করা হয়েছে।♦ প্রভাতবেলা প্রতিবেদক ♦
শুক্রবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
আদালতে হাজির করে গুলশান থানার মামলায় ১০ দিন, ভাটারা থানার মামলায় ১০ দিন ও খিলক্ষেত থানার মামলায় ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
এরআগে সোমবার পিয়াসার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পিয়াসাকে বর্তমানে আদালতের হাজতখানা রাখা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
রবিবার (১ আগস্ট) রাতে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালায়। এ সময় তার ঘরে টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করে ডিবি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি