সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, মে ৬, ২০২০
আনন্দঝর্ণা ডেস্ক: অপেক্ষার পালা শেষ হলো। প্রথমবারের মতো মা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মঙ্গলবার ভোর ৫ টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন কোয়েল। ভারতীয় একাধিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।কোয়েল মল্লিক ৷ ফুটফুটে পুত্র সন্তানের মা হলেন কোয়েল।
এর আগে ফেব্রুয়ারিতে নিজের সপ্তম বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন কোয়েল নিজেই। তখন সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি দীর্ঘসময়ের বন্ধু নিসপাল সিং রানকে বিয়ে করেন কোয়েল। নিসপাল সিনেমা প্রযোজনা সংস্থা সুরিন্দার ফিল্মস-এর কর্ণধার।
কোয়েল মল্লিক মা হওয়ায়, স্বাভাবিকভাবেই খুশির হাওয়া মল্লিক পরিবারে ৷ দারুণ খুশি কোয়েলের স্বামী নিশপাল সিংও ৷ আর তাই তো সদ্যজাত সন্তান ও বউকে নিয়ে চটজলদি ছবিও তুলে ফেললেন নিশপাল ৷

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি