সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ডা: এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশে যখনই কোন দুর্ভোগ নেমে এসেছে তখনই শহীদ জিয়া ও বিএনপির নেতৃত্বেই তা মোকাবেলা হয়েছে। বাংলাদেশ, শহীদ জিয়া ও বিএনপি এক ও অভিন্ন। যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্র বিশ্বের বুকে ঠিকে থাকবে, ততদিন শহীদ জিয়া ও বিএনপির নাম ঠিকে থাকবে।
তিনি বুধবার (২ সেপ্টেম্বর) বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত দুইদিন ব্যাপী কর্মসুচীর শেষ দিনে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে, জেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল ও আবুল কাশেম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদী লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম ও সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট জেলা সভাপতি ডা: শামীমুর রহমান শামীম ।
জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেকের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সভায় বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, সিদ্দিকুর রহমান পাপলু, শামীম আহমদ, সুরমান আলী, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, আলতাফ হোসেন সুমন, ফজলে রাব্বী আহসান ও দেলোয়ার হোসেন নাদিম প্রমূখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি