সিলেট | |
প্রকাশিত: 4:10 PM, February 25, 2020
প্রভাতবেলা ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ওরফে পিউকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, অপরাধমূলক কাজ করলে নিজ দলের লোকদেরও যে শাস্তি দেওয়া হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার উদাহরণ সৃষ্টি করেছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নির্দেশ দিয়েছেন পাপিয়াকে গ্রেপ্তার করে শাস্তি দিতে। দলীয় নেতাকর্মীদের শাস্তি দেওয়ার সৎ সাহস একমাত্র শেখ হাসিনারই আছে। তাই অপরাধ করে কেউ পার পেয়ে যাবে, এটি ভাবার কোনো কারণ নেই।
তিনি বলেন, এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তাদের দলীয় নেতাকর্মীরা কত ধরনের দুর্নীতি ও লুটপাট করেছে। সেসব নেতাকর্মীদের অপকর্মের জন্য বিএনপি শাস্তি দিয়েছে, এমন কোনো নজির নেই। এই সৎ সাহস বিএনপির নেই। কিন্তু এই সৎ সাহস একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি