সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭
সংবাদদাতা, লালমাটিয়া: রাজধানীর লালমাটিয়ায় প্রশ্ন ফাঁসের অভিযোগে সিফাত জেসমিন নূর নামের এক শিক্ষিকাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক অপরজনের নাম মেহেদী হাসান। দণ্ডপ্রাপ্ত সিফাত জেসমিন নূর রাজধানীর একটি কলেজের উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক। আর মেহেদী হাসান রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দু’জনকেই দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। লালমাটিয়া কলেজ কেন্দ্রে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০টা থেকে লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে উদ্ভিদবিজ্ঞান বিষয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছিল। এসময় পরীক্ষাকেন্দ্র সংলগ্ন কুটুমবাড়ি রেস্তোরাঁ থেকে সিফাত জেসমিন নূর ও মেহেদী হাসানকে আটক করে সাদা পোশাকের পুলিশ।
এসময় ফাঁস হওয়া প্রশ্ন মোবাইল ফোনের ফেসবুকে সমাধান করছিলেন তারা। মেহেদী হাসানের মোবাইল থেকে ‘আর জে রাহাত’ নামের এক আইডি পাওয়া যায়। সেখানে ফেসবুকে পোস্টের বিষয়টি বের হয়ে আসে।
ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জেল হোসেন জানান, বিষয়টি প্রমাণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দু’জনকে দুই বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। পরে তাদের মোহাম্মদপুর থানায় নেয়া হয়। সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি