সিলেট | |
প্রকাশিত: 2:47 PM, July 18, 2019
প্রভাতবেলা ডেস্ক: প্রেম-ভালোবাসা মাঝে মাঝে সত্যিই অন্ধ করে দেয় মানুষকে। তাইতো প্রেম মানে না কোন বয়স, কোন নিয়ম। সমাজ যতই বাঁকা চোখে তাকাক, যতই কটূ কথা শোনাক না কেন প্রেমের কাছে সকল বাধাই নিষ্ফল। তাইতো দেশ আর সংসারের সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজ দেশ ছাড়লেন আমেরিকা নারী সারলেট। বিয়ে করলেন লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার সফিক উল্লাহর ছেলে সোহেল হোসেনকে।
দীর্ঘসময় পর উভয়ের পরিবার মেনে নেওয়ায় গত শুক্রবার আবার বাংলাদেশে আসেন সারলেট। তাকে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার বরণ করে নেওয়া হয়। সোহেলের নিজ বাড়িতেই আপ্যয়ন করা হয়। নব দম্পত্তির নাম এলাকার সবার মুখে মুখে মুহুর্তেই ছড়িয়ে পড়ে। তাদের দেখতে বাড়িতে ভিড় করছেন মানুষজন। সারলেটের বাড়ি আমেরিকার নিউ জার্সিতে।

বাংলাদেশের গ্রামীণ বিয়ের পরিবেশসহ অন্যান্য বিষয়ে উচ্ছসিত এই নারী বলেন, ‘আমি খুবই খুশি। আশা করি অনেক সুখী হব।’
আমেরিকান বউ পেয়ে খুশি সোহেলের মা রহিমা বেগম। তিনি বলেন, ‘বউমা বাংলায় কথা বলতে পারে না, তবে আস্তে আস্তে কথা বলা শিখে যাবে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি