ফিলিপাইন যাচ্ছেন আসাদ উদ্দিন আহমদ

প্রকাশিত: 7:15 PM, April 27, 2018

ফিলিপাইন যাচ্ছেন আসাদ উদ্দিন আহমদ

প্রভাতবেলা প্রতিবেদকঃ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫১তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে সরকারী সফরে ফিলিপাইন যাচ্ছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। এ সফরকারী দলের প্রধান হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

আগামী বুধবার (২ মে) রাত ১১টা ৫৫ মিনিটে ফিলিপাইনের ম্যানিলার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন অর্থমন্ত্রীসহ উক্ত সফরকারী দল। ফিলিপাইনের মেট্রো ম্যানিলায় আগামী ৩ মে থেকে ৬ মে এডিবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী’র সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম, ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আসাদ আলম সিয়াম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ফাতেমা ইয়াসমিন, অর্থমন্ত্রীর পিএস (উপ সচিব) সৈয়দ রাশেদুল হোসেন, এপিএস তানভীর বাশার, ফিলিপাইনে বাংলাদেশ হাই কমিশনের তৃতীয় সচিব মো. আরাফাত রহমান, অর্থমন্ত্রীর নির্বাহী সহকারী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. মানিক হোসাইন, দৈনিক আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার সজিব হোম রায়, মাছরাঙা টিভির বিশেষ প্রতিনিধি মো. তাওহিদুল ইসলাম।

আরও পড়ুন  বিয়ের ২ দিন পর স্বামীর আত্মহনন, বাকরুদ্ধ নববধূ

আগামী ৬ মে রাতে এ সফরকারী দলের দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ