ফের ভূমিকম্পে কাঁপলো সিলেট

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩

ফের ভূমিকম্পে কাঁপলো সিলেট

প্রভাতবেলা প্রতিবেদক:

 

ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ আশপাশের অঞ্চল। সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, দুপুর ১টা ১৩ মিনিটে অনুভূত এ কম্পনের মাত্রা ছিল ৪ দশদিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জৈন্তাপুর থেকে ১৮ কিলোমিটার দূরে।

 

বাংলাদেশ ও ভারত, সীমান্তের উভয় পারে কম্পন অনুভূত হয়েছে।

 

এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। একই সময়ে পার্শবর্তী দেশ ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। মাঝারি মাত্রার এ ভূমিকম্পের উৎসস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যে।

সর্বশেষ সংবাদ