সিলেট | |
প্রকাশিত: 3:22 PM, January 13, 2017
প্রভাতবেলা প্রতিবদেক : সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের ছবি বিকৃতি, আপত্তিকর পোস্ট প্রদান ও শেয়ার করার অভিযোগে সিলেট নগরী থেকে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯ সিলেট। আটককৃতের নাম মো. রশিদ মিয়া সুমন (৩৯)। তিনি সিলেট নগরীর ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডহর এলাকার মো. আমিনুল রশিদের ছেলে।
র্যাব সূত্র জানায়, ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় র্যাবের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে র্যাব তাকে কোতোয়ালি থানায় প্রেরণ করে। সেখানে একটি মামলা দায়েরের মাধ্যমে (মামলা নম্বর-০৬) তাকে আদালতে নেওয়া হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
সম্পাদনা: রেজাউল হক ডালিম

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি