সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৪
রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর ও কাঁঠালিয়া উপজেলায় পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাঁঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম (৪০), সদর উপজেলার শেখেরহাট গ্রামের মিনারা বেগম (৩৫) ও পোনাবালিয়া ইউনিয়নের ছিলারিশ গ্রামের মাহিয়া আক্তার ঈশানা (১১)।
এদের মধ্যে হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিণী। মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করে। সেইসঙ্গে ঘনঘন বজ্রপাত হয়। এসময় মাঠে গরু আনতে গেলে তিনজনের মৃত্যু হয়। পরে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি