বজ্রপাতে স্কুলছাত্রীসহ নিহত ৩

প্রকাশিত: 8:06 PM, April 7, 2024

বজ্রপাতে স্কুলছাত্রীসহ নিহত ৩
প্রভাতবেলা ডেস্ক: ঝালকাঠিতে কালবৈশাখীর সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।

রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর ও কাঁঠালিয়া উপজেলায় পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাঁঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম (৪০), সদর উপজেলার শেখেরহাট গ্রামের মিনারা বেগম (৩৫) ও পোনাবালিয়া ইউনিয়নের ছিলারিশ গ্রামের মাহিয়া আক্তার ঈশানা (১১)।

এদের মধ্যে হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিণী। মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এতথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  হাজার কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করে। সেইসঙ্গে ঘনঘন বজ্রপাত হয়। এসময় মাঠে গরু আনতে গেলে তিনজনের মৃত্যু হয়। পরে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ