সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২০
আঞ্চলিক অফিস, জুড়ীঃ
বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
মৌলভীবাজার-১(জুড়ী-বড়লেখা)আসনের এ সংসদ সদস্যের কোভিড-১৯ এর উপসর্গ থাকায় মঙ্গলবার(১১ আগস্ট)রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নমুনা নিয়ে টেস্ট করলে বুধবার (১২ আগস্ট) দুপুরে ফলাফল পজিটিভ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ভর্তি হচ্ছেন বলে ফোনে জানালেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী এডভোকেট মোঃ আব্দুল মতিন।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত সাংসদ রুমিন ফারহানা
তিনি আরও বলেন মাননীয় মন্ত্রী সুস্হ স্বাভাবিক চলাফেরা করতে পারছেন। নিজের দ্রুত আরোগ্য কামনা করে জুড়ী বড়লেখার জনগণ ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি