বরুনার পীর সাহেবের ইন্তেকাল

প্রকাশিত: 3:28 AM, October 9, 2020

বরুনার পীর সাহেবের ইন্তেকাল

প্রভাতবেলা প্রতিবেদক♦ বরুনার পীরসাব খলিলুর রহমান হামিদী শায়খে বর্ণভী আর নেই। আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত  দুইটায় মৌলভীবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লামা খলিলুর রহমান হামিদী, মুজাদ্দিদে যামান আল্লামা শায়খ লুৎফুর রহমান রহ. এর বড় সাহেবজাদা । তিনি আন্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমীর । তিনি দীর্ঘদিন দেশের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার শায়খুল হাদীস এর দায়িত্ব পালন করেছেন ।
আল্লামা খলিলুর রহমান হামিদী রহ. ছেলে ও বরুণা মাদ্রাসার বর্তমান মুহতামিম মাওলানা শেখ বদরুল আলম হামিদী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ