সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
আগামী বছরের গ্রীষ্মে নিজেদের ক্রিকেটসূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাতে বাংলাদেশের জন্য আছে সুখবর। ২০২১ সালের মার্চে নিউজিল্যান্ডের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
ডানেডিনে ১৩ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে সফর। এরপর ১৭ মার্চ ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ওয়ানডে। ২০১৯ সালে অল্পের জন্য এখানেই বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন তামিম-মুশফিকরা। সেখান থেকে ২০ মার্চ ওয়েলিংটনে হবে শেষ ওয়ানডে।
ওয়ানডে শেষে নেপিয়ারে যাবে দুই দল, ২৩ মার্চ সেখানে প্রথম টি-টুয়েন্টি হওয়ার কথা। এরপর ২৬ ও ২৮ মার্চে বাকি দুই টি-টুয়েন্টি হবে অকল্যান্ড এবং হ্যামিল্টনে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি