সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষী আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা এবং ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে মানুষ হত্যায় জিয়া পরিবার জড়িত। আমরা গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানাই।
তিনি আরো বলেন, এ দেশে বারবার মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যার মূল হোতা জিয়াউর রহমান। আর খালেদা জিয়া, তারেক রহমানসহ তাদের দোসর জামায়াতে ইসলামী এবং ’৭১ এর যুদ্ধাপরাধীরা এখনো সে কাজই করে যাচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে মানবাধিকার সংরক্ষণ করেছে। মানুষ ন্যায় বিচার পায়, কেউ অপরাধ করলে তার বিচার হচ্ছে।
সরকার প্রধান বলেন, জিয়া পরিবার ও তাদের দোসররা যতবার আমাকে হত্যার চেষ্টা করেছে, ততবার আওয়ামী লীগ নেতাকর্মী ও দেশের মানুষ আমাকে বাঁচিয়েছেন। বাংলাদেশের মানুষ বারবার ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে। আমি যতবার সুযোগ পেয়েছি, প্রতিবার দেশের তৃণমূল পর্যায়ের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্ট প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ আমাদের যেসব নেতাকর্মীকে নির্মমভাবে হত্যার রায় হয়েছে। এ রায় দ্রুত কার্যকর করা উচিত। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্তদের কিছু কারাগারে থাকলেও মূল হোতা বিদেশে পলাতক। হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে বিলাসী জীবনযাপনে ব্যস্ত। এরা বাংলাদেশে এলে মানুষ এদের ছাড়বে না।
তিনি বলেন, আমি শুধু এটাই চাই- এ দেশের মানুষ সজাগ থাকবে। ঐ খুনিদের হাতে যেন কাউকে আর নিগৃহীত হতে না হয়। আর কেউ যেন অগ্নিসন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করতে না পারে, দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। দেশবাসীর ভালোবাসার জন্যই আমি বারবার মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি, তাই যতক্ষণ বেঁচে থাকব মানুষের সেবা করে তাদের উন্নত জীবন উপহার দিতে কাজ করবো।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপসহ আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি