বাংলার নারীদের ভারত জয়

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুন ৬, ২০১৮

মাঠে ময়দানে ডেস্কঃ এশিয়া কাপে শক্তিশালী ভারতকে হারিয়ে বাংলার নারী ক্রিকেটাররা এখন ইতিহাসের পাতায়। টি-টোয়েন্টি ফরম্যাটের এ ম্যাচে রুমানা আহমেদের অলরাউন্ড নৈপূণ্য ও ফারজানা হকের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

 

আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপে নিজেদের নতুনভাবে তুলে ধরেছিল সালমা খাতুনের দল। শক্তির বিচারেও ভারতের সঙ্গে বাংলাদেশের তারতম্য অনেকটাই। আর এটিই ভারতের বিপক্ষে যেকোনো ফরম্যাটে এটিই প্রথম জয়। প্রথম উচ্ছাস।

 

টানা দুই ম্যাচে জিতে নিল টাইগ্রেসরা। এর আগের ম্যাচে পাকিস্তানকে হারানোর পর এবার শক্তিশালী ভারতকে হারালো সালমা খাতুনের দল। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ফিরে সালমা খাতুন দলের চেহারাটাই পালটে দিয়েছেন। অসাধারণ নেতৃত্ব গুণাবলী রয়েছে খুলনায় জন্ম নেয়া এই ক্রিকেটারের। দলের হারানো ছন্দ ফিরিয়ে এনেছেন।

 

তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতে এশিয়া কাপের ফাইনালের আশাও জাগিয়েছে টাইগ্রেসরা।
বুধবার (০৬ জুন) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কিনরারা একাডেমি মাঠে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। যেখানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হারমানপ্রিত কৌরের নেতৃত্বে ভারত।
ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ভারত। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ে তুলে নেয় বাংলাদেশ নারী দল।

আরও পড়ুন  মাস্টার মাইন্ড তৃতীয় দাবা প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন কে (K) দল

 

কুয়ালালামপুরের কিনরারা ওভাল একাডেমি মাঠে পরে ব্যাট করতে নেমে ফারজানা হক পিংকি ৫২ ও রুমানা আহমেদ ৪২ রানে অপরাজিত থেকে বীরদর্পে মাঠ ছাড়েন। চতুর্থ উইকেট জুটিতে উভয়ে যোগ করেছেন ৯৩ রান। এছাড়া ওপেনার শামীমা সুলতানা ৩৩ ও আয়েশা রহমানের ব্যাটে এসেছে ১২ রান।
আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে ভারতীয় মেয়েরা। অধিনায়ক হারমানপ্রীত কৌর করেন সর্বোচ্চ ৪২ রান। দিপ্তি শর্মা করেন ৩২ রান।

 

৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নেন লেগস্পিনার ‍রুমানা। ৩ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট নেন সালমা খাতুন। এ ম্যাচে ভারতীয় তিন ব্যাটসম্যান হন রানআউট।
অলরাউন্ড নৈপূণ্য দেখিয়ে ম্যাচ সেরা হন রুমানা আহমেদ।

ভারতঃ ১৪১/৭,
বাংলাদেশঃ ১৪২/৩ ( শারমিন- ৩৩ , আয়েশা-১০, ফারজানা- ৫২, রুমানা- ৪২),
ফলাফল – বাংলাদেশ ৭ উইকেটে জয়ী ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ