সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট নগরীর বাগবাড়ি এলাকা থেকে পাইপগানসহ মো. পারভেজ আহমেদ (২১) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে কমান্ডিং অফিসার লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইনসহ র্যাব-৯ এর একটি আভিযানিক দল বাগবাড়ি এলাকাস্থ পিডিবি’র মেইন গেইটের সামনে তাকে আটক করে। সে নগরীর কানিশাইল এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি