সিলেট | |
প্রকাশিত: 2:07 AM, July 22, 2017
আনন্দঝর্ণা প্রতিবেদক: উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে আবদুর রহমান ও ইকবাল করিম নিশান পরিষদ পূর্নপ্যানেলে জয়লাভ করেছে। জাতীয় প্রেসক্লাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। দুই বছর মেয়াদী কমিটিতে আবদুর রহমান (২৬৯) সভাপতি ও ইকবাল করিম নিশান (২৮৪) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী যথাক্রমে লিটন এরশাদ (১৩৯) ভোট ও কামরুল হাসান দর্পন পেয়েছেন (১১২) ভোট। সহসভাপতি হিসেবে জয় হয়েছেন বাদল আহমেদ (২৫৭) সীমান্ত খোকন (২৫৫) । তাদের প্রতিদ্বন্ধী ছিলেন প্রার্থী যথাক্রামে কামরুজ্জামান বাবু ও এনাম সরকার। এছাড়া সহ-সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম (২৩৫) ভোট। অর্থ সম্পাদক নবীন হোসেন (২৭২)। সাংগঠনিক সম্পাদক সৈকত সালাহউদ্দিন (২৬১ )। এছাড়া রহমান ও নিশান পরিষদের নির্বাচিত অন্যান্যরা হলেন আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক রিমন মাহফুজ (২৩৯) , মহিলা বিষয়ক সম্পাদিকা আবিদা নাসরিন কলি (২৬৬) ,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রেজাউর রহমান রিজভী ( ২৪২) ,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ জেয়াদ (২৮৩) দফতর সম্পাদক মইনুল হক রোজ (২৫১) । কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন মাহফুজ সিদ্দিকী (২১৮), রাজা সিরাজ (২৩০), মনিরুল ইসলাম মানিক (১৮৫) ,শফিকুল আলম মিলন(২৪৮) সিরাজুল ইসলাম সিরাজ(২০১) রেজাউল করিম রেজা(২৩২) মুজাহিদ সামিউল্লাহ (২৪৬) সুরাইয়া রহমান মনি (২১১) রাহাত সাইফুল (২৬২)। প্রেসক্লাবে ভোট গ্রহণসহ দিনব্যাপী নির্বাচনী নানা কার্যক্রম চলে। সকাল ১০টায় শুরু হয় বার্ষিক সাধারণ সভা। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মাঝে জুম্মার নামাজ ও খাবারের জন্য এক ঘন্টা ভোট গ্রহণ বিরতি ছিল। বিরতির পর দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাচসাস নির্বাচনে এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। এবার মোট ভোটার ৪৭১ জন। এর মধ্যে ৪০৪ জন ভোট প্রদান করেন। সদস্য পদে ৬টি ,সম্পাদকীয় পদে ৯ টি ভোট বাতিল হয়। মোট ৭ জন নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। তারা হলেন ফরিদ বাশার, ফাল্গুনী হামিদ, মাঈনুল হক ভূইয়া, মাহবুবুর রহমান আলমগীর, রেজাউল করিম শামীম, আবুল হোসেন মজুমদার ও এরফানুল হক নাহিদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি