সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
বালাগঞ্জ উপজেলা পরিষদের বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতাকারী, সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ মোস্তাক আহমদের পিতা, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের প্রবীণ মুরুব্বি, পীরজাদা শাহ্ সফিক উদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। গত শনিবার (০৭ নভেম্বর) বিকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বাদ জোহর জামালপুর দক্ষিণ শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দিন আহমদ। জানাজায় ইমামতি করেন মরহুমের ছেলে সালাহ উদ্দিন আহমদ মনজুর।
জানাজায় সিলেট জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ কুতুব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, আওয়ামী লীগের নেতা মাহমুদ আলী কাচা, মইনুল ইসলাম সালেহ, মো. শিরমান উদ্দিন, মজম্মিল হোসেন, খায়রুল ইসলাম, চুনু মিয়া, আব্দুল গণী, খন্দকার রেজওয়ান আহমদ, সমাজকর্মী এনায়েতুর রহমান রাজু, আনহারুর রহমান, আব্দুল মানিক, আসলম খান, শাহিন আহমদ, ওসমানীনগর উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. এনামুল হক, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, যুবলীগ নেতা কয়েসুল আলম কয়েস, ছাত্রলীগ নেতা রশিদুল ইসলাম রাশেদ, ইফতেখার রাকিব, সামসুল ইসলাম লেচু, মুসাদ্দিক আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল প্রমুখ শরিক হন।
উল্লেখ্য: পীরজাদা শাহ্ সফিক উদ্দীন আহমদ (৯৪) গত শুক্রবার (০৬ নভেম্বর) দুপুর ১টা ২০মিনিটের সময় সিলেট শহরের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ছেলে, ৩মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি