বালু বোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়ল বেইলী সেতু

প্রকাশিত: 2:19 PM, October 12, 2020

বালু বোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়ল বেইলী সেতু

প্রভাতবেলা ডেস্ক:

টাঙ্গাইল-বাসাইল সড়কের বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত বেইলি সেতু ট্রাকসহ ভেঙে পড়েছে। এ ঘটনায় বালুভর্তি ট্রাকের ভেতরে আটকে পড়া হেলপারকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার তৎপরতা চালায় বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এ সেতুটি ভেঙ্গে যাওয়ায় বাসাইল ও সখীপুর উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বালুভর্তি একটি ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি লাঙ্গুলিয়া বেইলি সেতুর ওপর উঠলে সেতুটির একাংশ দেবে যায়। এ সময় ট্রাকটির একাংশ নদীতে পড়ে যায়।

ট্রাকের চালক নিরাপদে নেমে যেতে পারলেও হেলপার আটকা পড়েন। খবর পেয়ে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। রাতেই গুরতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

আরও পড়ুন  সুপ্রিম কোর্ট থেকে দেবীমূর্তি অপসারণ

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়। উদ্ধার তৎপরতায় কাজ করে টাঙ্গাইল ও বাসাইলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রাতেই এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকসহ গুরতর আহত এক হেলপারকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ