সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮
সংবাদদাতা, ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে। আবার আপনারা ঘরছাড়া হবেন। আবার আমাদের বিতাড়িত করবে। তাই শক্তি দিয়ে, সমস্ত শক্তি সঞ্চয় করে আপনারা বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ইনশাআল্লাহ আগামীবার।’
রোববার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুস ছালামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে অনেক অত্যাচার করেছে। কোনো উন্নয়ন করেনি। ভোলার যত উন্নয়ন হয়েছে, সব আমার হাতে। এখন ভোলা-বরিশাল ব্রিজের কাজ আল্লাহর রহমতে এ বছরই শুরু হবে। এই ব্রিজ হলে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ভোলা থেকে গাড়ি নিয়ে ঢাকা যেতে পারবেন। ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। এই গ্যাস দিয়ে অনেক শিল্প-কলকারখানা গড়ে উঠবে। ভোলা হবে দেশের মধ্য অন্যতম উন্নত জেলা।’
সমাবেশ আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি