বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: 7:09 PM, December 24, 2023

বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা

প্রভাতবেলা ডেস্ক :নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।

রোববার বিকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে রোববার একই কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ১২ দলীয় জোট। আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে তারা। এক বিবৃতিতে কর্মসূচি ঘোষণা করেন দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

এ সময় তিনি বলেন, আসুন ঐক্যবদ্ধ হই, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি। কোনো অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। চিরতরের জন্য দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, নির্যাতন ও নিপীড়নকারীদের বর্জন করতে হবে। হতাশ হলে চলবে না, নতুন উদ্যমে সাহসের সাথে বর্তমান সরকারকে না বলতে হবে। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র থেকে ৬০ ইইউ থেকে ১৪ রুশ কুটনীতিক বহিস্কার
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ