সিলেট | |
প্রকাশিত: 4:10 PM, December 16, 2023
আমাদের দেশমাতৃকার গর্বিত সন্তানেরা বুকের তাজা রক্ত বিলিয়ে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বিজয়ের ৫২ বছর পরও আমাদেরকে ভোট ও ভাতের অধিকারের জন্য সংগ্রাম করতে হচ্ছে। সরকার আমাদের মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। তারা দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। অবৈধভাবে ক্ষমতার মসনদ ধরে রাখতে প্রহসনের একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনতা তাদের এই ষড়যন্ত্র সফল হতে দিবেনা। বিজয়ের দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি শনিবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপরোক্ত কথা বলেন।
র্যালিটি চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের চৌহাট্টায় গিয়ে সমাপ্ত হয়।
এছাড়াও মহানগর বিএনপির উদ্যোগে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি