সিলেট | |
প্রকাশিত: 3:49 PM, December 29, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছে। এ ঘটনায় বিজিবি’র এক সদস্য আহত হয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) দ্বিবাগত মধ্যরাতে উপজেলার সুর্যপুর ডুমনিকুড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি।
বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার উমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে সূর্যপুর বিওপি বিজিবির সদস্যরা টহল দিচ্ছিলেন। টহলরত অবস্থায় একদল চোরাকারবারিকে দেখতে পেয়ে দাওয়া দেয় বিজিবি।
এমতাবস্থায় বিজিবির টহল দলকে লক্ষ করে গুলি ছুড়ে একদল ভারতীয় চোরাকারবারি। বিজিবি পাল্টা গুলি ছুড়লে ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়। এ সময় বিজিবির এক সদস্য আহত হয়েছেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান বলেন, গভীর রাতে ভারতীয় চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। এসময় বিজিবি আর চোরাকারবারির মধ্যে গুলাগুলি হয়। এতে ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি