সিলেট | |
প্রকাশিত: 6:58 PM, April 27, 2020
প্রভাতবেলা ডেস্ক:
করোনাভাইরাসের কারণে ১৬টি আন্তর্জাতিকসহ দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমা ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকারের অনুমতিক্রমে বিমান চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমার মেয়াদ আরও এক সপ্তাহর জন্য বাড়ানো হয়েছে।দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৭ মে পর্যন্ত বলবৎ থাকবে।
এর আগে করোনাভাইরাসের কারণে ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় বেবিচক। এরপর আরেকটি আদেশে এই সময়সীমা আরও সাতদিন বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়। এই নিষেধাজ্ঞা ১৪ তারিখ পর্যন্ত বহাল রাখা হয়। পরের ধাপে নিষেধাজ্ঞা বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি