বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন জাতীয় দলের ফুটবলাররা

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন জাতীয় দলের ফুটবলাররা

মাঠে ময়দানে ডেস্ক: অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে ওমানগামী বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। রবিবার দিবাগত রাতে ফুটবলারদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-০০২১) হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার এক ঘণ্টা পর আবার জরুরি অবতরণ করতে বাধ্য হয়। আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় ভিন্ন আরেক ফ্লাইটে জাতীয় দলের ফুটবলারদের ওমানে যাওয়ার কথা রয়েছে। তবে দলের কেউই এখনও জানেন না, তারা কোন ফ্লাইটে উড়াল দেবেন।

তিনি আরো জানান, ফুটবলাররা অনেকে ভয় পেয়ে যান। দোয়া-দরুদ পড়তে থাকেন। সাধারণ যাত্রীদের অনেকে ছোটাছুটি করতে থাকেন। রাত দেড়টার দিকে বিমানটি আবার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।’

আরও পড়ুন  বিমান ছিনতাই চেষ্টা ব্যর্থ, অভিযানে ছিনতাইকারী নিহত

পরে ফুটবলারদের উত্তরার প্লাটিনাম হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ (সোমবার) সকালে আবার তাদের এয়ারপোর্টে নেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত ফ্লাইট নম্বর দেয়া হয়নি, তবে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে সাড়ে ১০টায় তাদের নিয়ে ওমানের উদ্দেশে উড়াল দেবে নতুন ফ্লাইট।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ