সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৯
ব্রেক্সিট ঝড়ের মুখে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। গতকাল স্থানীয় সময় বিকালে বাকিংহাম প্যালেসে রানী এলিজাবেথের উপস্থিতিতে তিনি দায়িত্ব নেন। এর আগে ব্রেক্সিট ঝড়ের শিকার তেরেসা মে রানীর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। বিবিসি। গত মঙ্গলবার ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে ব্যাপক ব্যবধানে হারিয়েছেন তিনি। এর মাধ্যমে তেরেসা মের স্থলাভিষিক্ত হলেন বরিস জনসন। প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন শুরু করবেন তিনি। ডাউনিং স্ট্রিটের দায়িত্ব নেওয়ার পরেই মন্ত্রিসভার নাম ঘোষণা করার কথা তার। একটি সূত্র জানিয়েছে, আধুনিক ব্রিটেন তৈরির ওপর গুরুত্ব দেবে জনসনের মন্ত্রিসভা। নতুন মন্ত্রিসভায় নারীদের প্রাধান্য দেওয়া হবে। একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণ বাড়ানো হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন ৬৬ দশমিক ৪ শতাংশ টরি সদস্যের সমর্থন পেয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দলের প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্যের মধ্যে ৯২ হাজার ১৫৩ জন জনসনের পক্ষে ভোট দিয়েছেন। আর জেরমি হান্ট পেয়েছেন ৪৬ হাজার ৬৫৬ সদস্যের সমর্থন। বিশাল জয়ের পরই জনসন ঘোষণা করেন, তার কাছে ব্রেক্সিটই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। রানীর আমন্ত্রণে নতুন সরকার গঠনের পর জাতির উদ্দেশে প্রথমবার ভাষণ দেবেন বরিস জনসন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি