সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: ধানের শীষ প্রতীক নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মেয়র মনিরুল হক সাক্কু।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত মালয়েশিয়ার একটি সংসদীয় প্রতিনিধি দল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কুসিক নির্বাচনে ৬৮ হাজার ৭৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা পান ৫৮ হাজার ২৬১ ভোট।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি