বেলজিয়ামে বিধ্বস্ত নবাগত পানামা

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৮

মাঠে ময়দানে ডেস্কঃ বেলজিয়াম দারুণ জয় পেয়েছে। রাশিয়া বিশ্বকাপের গ্রুপের ম্যাচে নবাগত পানামাকে বিধ্বস্ত করেছে বেলজিয়াম। ম্যাচে ৯ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রোমেলু লুকাকু একাই করেছেন দুই গোল। প্রতিপক্ষের জালে অপর গোলটি পৌঁছে দেন ড্রেইস মার্টেন্স।

 

সোমবার (১৮ জুন) মুখোমুখি হয় বেলজিয়াম ও পানামা। সোচিতে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামে দু’দল।

 

বেলজিয়াম বিশ্বকাপে কুলিন দেশ হলেও উত্তর আমেরিকা অঞ্চলের দেশ পানামার এটিই প্রথম আসর।


বেলজিয়াম ম্যাচের প্রথমার্ধে পানামার ডিফেন্স ভাঙ্গতে পারেনি। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধে ফিরেই পাল্টে যায় বেলজিয়ামের কৌশল। বেলজিয়ামকে এগিয়ে দেন ড্রেইস মার্টেন্স। ম্যাচের প্রথম গোলটি আসে ৪৭ মিনিটে। ভলি থেকে ড্রেইস মার্টেন্সের গোলে পানামার বিপক্ষে গোল ক্ষরা কাটায় ডার্ক হর্সরা।

 

এরপর শুরু হয় রোমেলু লুকাকুর যাদু। ৬৯তম মিনিটের গোল পোস্টের একেবারে সামনে থেকে চমৎকার হেড দিয়ে বল জালে পাঠিয়ে দেন রোমেলু। বেলজিয়াম এগিয়ে যায় ২-০ গোলে।

আরও পড়ুন  ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত

ঠিক ৬ মিনিট পর (৭৫) আবারও আঘাত হানেন রোমেলু লুকাকু। ৩-০ তে এগিয়ে দেন দলকে। বেলজিয়ামের এই ফরোয়ার্ডকে সামলাতে পানামার ডিফেন্ডারদের ঘাম জড়াতে হয়েছে।

 

বেলজিয়ামের টেকনিকের সামনে দুর্বল ছিল রাশিয়া বিশ্বকাপ আসরে প্রথম খেলতে আসা পানামা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ