সিলেট | |
প্রকাশিত: 2:41 AM, June 28, 2018
মাঠে ময়দানে ডেস্কঃ ব্রাজিল নিজেদের ঐতিহ্যবাহী ছন্দময় ফুটবল খেলে গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল।
ওলিনহো ও থিয়াগো সিলভার গোলে সার্বিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় পা রাখলো ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল খেলবে মেক্সিকোর বিপক্ষে।
ব্রাজিল এদিন ৪-২-৩-১ ফর্মেশনে শুরু করে। স্ট্রাইকিংয়ে জেসাস। বাঁ উইংয়ে নেইমার। সেন্টার মিডফিল্ডে কৌতিনহো। এই তিনজনের বোঝাপড়া ছিল চোখে পড়ার মতো।

ম্যাচের ২৪ মিনিটে গোল করার খুব কাছে গিয়েও ফিনিশিং টানতে পারেন নি নেইমার। এরপর ২৮ মিনিটে দারুণ সুযোগ নষ্ট করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। তবে পাওলিনহোর গোলে স্বস্তি মিলে সেলেসাও শিবিরে।
ম্যাচের প্রথম গোল করেন পাওলিনহো। ফিলিপে কুতিনহোর উড়িয়ে মারা শট সার্বিয়ার গোলমুখের কাছে দাঁড়ানো তার পায়ে পৌঁছালে এগিয়ে আসেন সার্বিয়ান গোলরক্ষক স্তোয়কোভিচ। তাকে পরাস্ত করে খালি জালে জড়িয়ে দেন পাওলিনহো।
এই ম্যাচে পাওলিনহোকে শুরুর একাদশে না খেলানোর চাপ ছিল কোচ তিতের উপর। কিন্তু তাতে কান না দিয়ে একাদশে পাওলিনহোকে রেখেছেন তিতে। সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ করলেন পাওলিনহো।

প্রথমার্ধে বেশ গোছানো ফুটবল খেলে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। প্রথমার্ধে ব্রাজিলের সঠিক পাস দেওয়ার হার ৮৪ শতাংশ, যেখানে সার্বিয়ার ৬৯ শতাংশ। গোলমুখেও বেশ কিছু দারুণ সুযোগ তৈরি করেছিলেন নেইমার-জেসুসরা।
আক্রমণভাগের ডানদিকে ছিলেন উইলিয়ান। তাকে শুরুতে কিছুটা ম্লান মনে হলেও সেটি ক্ষতির কারণ হয়নি। ডিফেন্সিভ মিডফিল্ডে বাঁদিকে ক্যাসেমিরো।
২৫তম মিনিটে প্রথম ভালো সুযোগ তৈরি করে ব্রাজিল। বাঁদিক থেকে আক্রমণে উঠে আসে দলটি। গ্যাব্রিয়েল জেসাস বক্সের ভেতর ড্রিবল করে জায়গা করার চেষ্টা করছিলেন। হঠাৎ বল চলে যায় নেইমারের কাছে। দুরহ কোণ থেকে নেইমার দূরের পোস্টে মারেন। সার্বিয়ান গোলরক্ষক ভ্লাদিমির স্টজকোভিচ সেটি ঠেকিয়ে দেন।
ম্যচে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছেন নেইমার। কিন্তু গোল করতে পারেন নি। তবে শেষ পর্যন্ত তার কর্নার কিক থেকেই আসে দলের দ্বিতীয় গোল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি