বড়লেখা থেকে সাইবার অপরাধী গ্রেফতার

প্রকাশিত: 8:15 PM, August 11, 2021

বড়লেখা থেকে সাইবার অপরাধী গ্রেফতার

প্রভাতবেলা প্রতিবেদক::  মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন এলাকা থেকে তাহমিদ আহমেদ চৌধুরী (২২) নামে রাষ্ট্র বিরোধী এক সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। সে বড়লেখা থানার মাইঝগ্রাম গ্রামরে সেলিম আহমদ চৌধুরীর ছেলে।

বুধবার (১১ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে এসএমপি সিলেট এর শাহপরান (রহঃ) থানার মামলা নং- ২৭/১৮৪, তারিখ- ২৫/০৭/২০২১ ইং, ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫/২৬/২৯/৩১/৩৩/৩৫ ধারা মূলে সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন মাইজগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।  এসময়  ০২টি মোবাইল, ০২টি সীম কার্ড ও ০১টি আইপেডসহ তাকে গ্রেফতার করে।

পরে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেট এর শাহপরান (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন  সিসিকের হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ