বড়শী দিয়ে মাছ ধরতে গিয়ে শিশু লিমনের করুণ মৃত্যু

প্রকাশিত: 12:56 AM, September 28, 2021

বড়শী দিয়ে মাছ ধরতে গিয়ে শিশু লিমনের করুণ মৃত্যু
বড়শী দিয়ে মাছ ধরতে গিয়ে শিশু লিমনের করুণ মৃত্যু।
আঞ্চলিক অফিস, জুড়ী♦ মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের ৮ ঘণ্টা পর নদী থেকে শিশু ‍ লিমন আহমদের (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের রানীমুড়া নামক স্থানে জুড়ী নদী থেকে লাশ উদ্ধার করা হয়। জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল (বজিটিলা) গ্রামের বাসিন্দা রিকশাচালক আবদুস ছালামের ছেলে লিমন আহমদ। প্রতিদিনের মতো রোববার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে রানীমুড়ায় বড়শি নিয়ে মাছ ধরতে যায় সে। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি।
সারাদিন খুঁজে সন্ধ্যায় এলাকায় মাইকযোগে নিখোঁজ সংবাদ প্রচার হলে অপর এক শিশু ২টার দিকে লিমনকে নদীতে নামতে দেখেছে বলে জানায়। এ কথার সূত্র ধরে স্থানীয় লোকজন নদীতে নেমে খুঁজতে থাকেন। একপর্যায়ে রাত সাড়ে ৯টায় নদীর গভীরে পাথরের নিচ থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়। লিমন স্থানীয় কেবি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

সর্বশেষ সংবাদ