সিলেট | |
প্রকাশিত: 1:52 PM, April 15, 2021
বিশ্বভূবন ডেস্ক:
করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি এ যাবৎকালে দৈনিক সংক্রমণের বিশ্ব রেকর্ড।
বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
গত একদিনে ভারতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৭৩৯ জন। এটি দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট ১ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জন আক্রান্ত হলেন। আর অ্যাকটিভ করোনা রোগী ১৪ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। মোট একটিভ রোগী ১৪ লাখ ৭১ হাজার ৮৭৭ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ১২৩ জনে। গত ৭ মাসে এটি সর্বোচ্চ মৃত্যুর পরিসংখ্যান।
আলজাজিরার খবরে বলা হয়েছে করোনায় দক্ষিণ এশিয়ার দেশটিতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বহু হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা নেই, অক্সিজেনের ব্যবস্থা নেই।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি