ভিডিওতে ফুয়াদ-ইমরানের ধোঁয়া

প্রকাশিত: 3:43 PM, April 1, 2017

আনন্দঝর্ণা প্রতিবেদক : প্রথমবারের মতো ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গীতায়জনে কাজ করলেন এই প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান। তার সুর ও গাওয়া ‘ধোঁয়া’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন ফুয়াদ। গানটির কথা লিখেছেন আবদার রহমান। গানটি প্রকাশ করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’।
এটা পুরানো খবর । নতুন খবর হলো খুব শিঘ্রই আসছে গানটির মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওতে ইমরানের সাথে গাটির মডেল হয়েছেন লিয়ানা লিয়া। আর মিউজিক ভিডিওটি নির্মান করেছেন জনপ্রিয় মিউজিক ভিডিও নির্মাতা অঞ্জন রায় চৌধুরী। তিনটি মনোরম লোকেশনে শুটিং করা হয়েছে মিউজিক ভিডিওটির।
গান এবং মিউজিক ভিডিও নিয়ে ইমরান বলেন, আমি ফুয়াদ ভাইয়ের গানের ভক্ত । এখন ফুয়াদ ভাই আর আমি একসঙ্গে কাজ করছি। এটি অবশ্যই আমার জন্য আনন্দের। আর তার কাজ মানেই ব্যাতিক্রম কিছু। এই গানটিতে বিশেষ একটি চমক হচ্ছে অ্যাকুস্টিক দুদুক বাদ্যযন্ত্রের ব্যবহার। যেটি বাংলাদেশের আর কোনও গানে বাজানো হয়নি। আর গানটির মিউজিক ভিডিওতে আছে নানা চমক আর নতুনত্ব । যাতে দর্শকরা পাবে ভিন্নতার ছোঁয়া। আশা করছি ধোঁয়া গানের মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।
ইতিমধ্যেই গানটির শুটিং শেষ করেছেন পরিচালক। বর্তমানে এটি সম্পাদনার টেবিলে আছে। খুব শিঘ্রই গানটি প্রকাশ পাবে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ এর ইউটিউব চ্যানেলে।

সর্বশেষ সংবাদ