সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩
পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাস্থলে উৎসুক জনতা ব্যাপকহারে ভিড় করছেন। যার কারণে উদ্ধারকাজে ধীরগতি লক্ষ করা যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন মাইকিং করে বার বার তাদের সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন।
সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এরই মধ্যে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ভৈরবের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ও ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনারবাহী একটি ট্রেনের মধ্যে ভয়াবহ এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে এগারসিন্দুরের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে গিয়ে নিচে চাপা পড়েন অনেকে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি