মঞ্চে মাঝের আসনটি ফাঁকাই রেখেছিল বিএনপি

প্রকাশিত: 8:15 PM, May 18, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ বিকেল থেকেই চলছিল কুরআন তিলাওয়াত ও হামদ না’ত পরিবেশনা।

রাজধানীর লেডিস ক্লাবের টেবিলে টেবিলে সাজানো ইফতার সামগ্রী।

টেবিলে টেবিলে সাজানো ইফতার সামগ্রী।

তার চেয়ারটি ফাঁকা পড়ে আছে। তার সম্মানে।

প্রথম রোজায়, বিএনপি  ইফতারের আয়োজন করে ওলামা মাশায়েখ ও এতিমদের নিয়ে।

তবে এবার ব্যতিক্রম। দলের চেয়ারপারসন ছাড়াই এই ইফতার পার্টির আয়োজন অনুষ্ঠিত হয়েছে বিএনপিকে। প্রতিবছর এই ইফতারে খালেদা জিয়া উপস্থিত থাকতেন।

কিন্তু এবার দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাগারে বন্দি।

শুক্রবার (১৮ মে) খালেদা জিয়ার সম্মানে মঞ্চে মাঝের আসনটি খালি রাখা হয়। অন্য চেয়ারগুলোতে নেতারা ও এতিম শিশু এবং ওলামা মাশায়েখরা বসেন।

প্রায় প্রতিবছরই পয়লা রোজায় দলের উদ্যোগে ওলামা আর এতিমদের সম্মানে ইফতারের আয়োজনে শরিক থাকতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

টেবিল ঘুরে ঘুরে এতিম ছেলে মেয়ে আর ওলামাদের সাথে কুশল বিনিময় করতেন। দেশ ও জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্যও দিতেন।

আরও পড়ুন  গোটাদেশের মানুষই শরণার্থী হয়ে গেছে -ফখরুল

এবার থাকতে পারলেন না।

এবারই প্রথম বেগম খালেদা জিয়াকে ছাড়াই এতিম এবং ওলামাদের নিয়ে ইফতার করল বিএনপি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এতিম শিক্ষার্থীসহ ওলামা-মাশায়েখদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইফতার শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা এই ইফতার মাহফিলের অনুষ্ঠান করছি। পহেলা রমজানে এ দেশের সবচেয়ে জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাদের মাঝে নেই। প্রতিবছর তিনি প্রথম রমজানে এতিমদের সঙ্গে ইফতার করতেন। প্রত্যেক বছর তিনি এখানে ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে ইফতার করেন। কিন্তু আজকে তিনি নির্জন কারাগারে তার প্রথম রোজার ইফতার করবেন। এটা আমাদের মর্মাহত করেছে’।

মির্জা ফখরুল বলেন, আমরা আল্লাহ তায়ালার কাছে দোয়া চাইব, তিনি যেন মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’
ওলামা মাশায়েখ ও এতিমদের বিএনপি মহাসচিব বলেন, ‘লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা জানিয়েছেন। তার আজকে আপনাদের সামনে তার কথা বলার কথা ছিলো।
উনি এখন(লন্ডন স্থানীয় সময়) জুম্মার নামাজে থাকায় কথা বলতে পারলেন না। তিনি আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন, রমজনুল মোবারক জানিয়েছেন। তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছেন’।

আরও পড়ুন  ফাগুনের আগুন রাঙা বসন্ত আজ

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান বিভিন্ন টেবিলে গিয়ে এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এছাড়া, ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

সর্বশেষ সংবাদ