সিলেট | |
প্রকাশিত: 5:29 PM, August 30, 2020
আনন্দ ঝর্ণা ডেস্ক:
নতুন প্রজন্মের মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস আত্মহত্যা করেছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার (৩০ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণী।
তার আত্মহত্যার খবর শোবিজে বিষাদ নামিয়েছে।
জানা গেছে, বাবা-মায়ের সাথে অভিমান করেই গলায় ফাঁস দেন লরেন। আজ রোববার সকাল ৭টার দিকে বারিধারার কালাচাঁদপুরের নিজের বাসায় এ ঘটনা ঘটে।
লরেনের পরিবারের বরাত দিয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাবা মায়ের সাথে অভিমান করে আজ সকাল ৭টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এসময় তার মা বাসার বাইরে ছিলেন। ঝুলন্ত অবস্থা থেকে লাশটি নামায় তার বাবা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, লরেন মেন্ডেস খুব স্বাধীন চেতা ছিলেন। যখন তখন বাড়ির বাহিরে যেতেন। এ নিয়ে বাবা-মায়ের সাথে প্রায়ই কথা কাটাকাটি করতেন তিনি।
পরিবারের ধারণা, এসব থেকেই লরেন অভিমানে গলায় ফাঁস দিয়েছেন। ‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’ এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন। পুরো নাম লরেন মেন্ডেস, ধর্মে খ্রিষ্টান।
বিজ্ঞাপন ছাড়াও বেশ কিছু মিউজিক ভিডিও এবং নাটকে অভিনয় করেছেন লরেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি