মাওলানা ফরীদ উদ্দীন আহমদের দাফন সম্পন্ন

প্রকাশিত: 4:29 PM, April 23, 2021

মাওলানা ফরীদ উদ্দীন আহমদের দাফন সম্পন্ন

প্রভাতবেলা প্রতিবেদক:

দৈনিক প্রভাতবেলার সম্পাদক ও প্রকাশক কবীর আহমদ সোহেলের পিতা, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফরীদ উদ্দীন আহমদের নামাজে জানাযা শেষে সিলেট নগরীর মানিকপীর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে ।

 

শুক্রবার (২৩ এপ্রিল) বাদ জুমআ নওয়াগাঁও হালুমাঝি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় । নামাজে জানাযায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

উল্লেখ্য, মাওলানা ফরিদ উদ্দিন আহমদ দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নওয়াগাও লতিফ হাউজিংয়ের বাসায় ইন্তেকাল করেন তিনি ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ