সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট: সিলেট জেলা জামায়াতের সদ্য প্রাক্তন আমীর মাওলানা হাবীবুর রহমান গুরুতর অসুস্থ। সংকটাপন্ন অবস্থায় তাঁকে নিয়ে ঢাকার উদ্যেশে রওয়ানা দিয়েছেন স্বজনরা। মাওলানা হাবীবুর রহমানের গাড়ীচালক হাসান জানান, আজ মঙ্গলবার (২৬ ফেবরুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে হার্ট এটাক হয় মাওলানা হাবীবের। তৎক্ষণাত তাঁকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে তাঁর অবস্থার আরো অবনতি হলে নেয়া হয় সিলেট হার্ট ফাউন্ডেশনে। সিলেট হার্ট ফাউন্ডেশনের চিকিৎসকরা দ্রুত পেস মেকার সংযোজন করেন মাওলানা হাবীবুর রহমানের দেহে। তাতেও অবস্থার কোন উন্নতি না হলে রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় প্রেরণ করা হয় বিদগ্ধ এই রাজনীতিবীদকে।
মাওলানা হাবীবুর রহমানের অসুস্থতা সংবাদের সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন জানান, তাঁর অবস্থা সংকটাপন্ন। ঢাকা ইবনে সিনায় নিয়ে যাওয়া হচ্ছে।
সিলেট ইসলামী আন্দোলনের অবিসংবাদিত এই নেতার অসুস্থতার সংবাদে দলীয় নেতা কর্মীরা শোকে কাতর হয়ে পড়েছেন। দীর্ঘদিন থেকে ডায়েবেটিকস আক্রান্ত মাওলানা হাবীবুর রহমান।
ইবনে সিনা হাসপাতাল সিলেট এর চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমান জামায়াতের রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তাঁর গ্রামের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে। মানুষ আর মানবতার কল্যাণে নিয়ত সংগ্রামী এই বীর তাঁর হৃদয় দিয়ে ভালবাসেন এলাকার জনমানুষকে, আপন করে দেখেন দলের নেতাকে-কর্মীকে। বুকভরা ভালবাসা দিয়ে টানেন প্রতিপক্ষ রাজনৈতিক নেতা কর্মীকে।
সংকটাপন্ন এই অবস্থায় মাওলানা হাবীবুর রহমানের আশু সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তাঁর পরিবার, তাঁর দল জামাযাতের নেতা কর্মী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি