সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ জিন্দাপীর এলাকার আব্দুল বারেকের ছেলে রাকিব হোসেন (২৭) ও নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব গোলমন্ডা এলাকার মাহফুজার রহমান (২৩)।
মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২০ সালের ৩১ মে মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম আল মামুন সংশ্লিষ্ট আদালতে হত্যা মামলায় জড়িত থাকার দায়ে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলায় মোট ২৫ জন সাক্ষীর মধ্যে ২১ জন সাক্ষ্য দেন।
২০১৯ সালের নভেম্বরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলে জ্যোতি মানিকগঞ্জে বাবাবাড়ি চলে আসেন। এরপর নাঈম মাঝে মধ্যে জ্যোতির সঙ্গে ওই বাড়িতে অবৈধ মেলামেশা করলে তার মা বিষয়টি বুঝতে পারেন। জ্যোতিকে শাসন করেন এবং অন্য জায়গায় বিয়ের আয়োজন করেন।
ঘটনার আগেরদিন বিকেলে জ্যোতির কক্ষে গিয়ে অবস্থান নেন নাঈমসহ মোট চারজন এবং সারারাত একই কক্ষে জ্যোতিসহ সবাই অবস্থান নেন। ঘটনার দিন সকালে জ্যোতির বাবা বাজার করতে গেলে সবাই জ্যোতির মায়ের রুমে গিয়ে দেখে তিনি সেলাই মেশিনে কাজ করছেন। জ্যোতির সঙ্গে অপরিচিত লোকদের দেখে তিনি চিৎকারের চেষ্টা করলে জ্যোতি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
মামলার বাদী জহিরুল ইসলাম বলেন, স্ত্রীর হত্যার পরিকল্পনাকারী মেয়ে জ্যোতি ও তার প্রেমিক নাঈম। এদের যাবজ্জীবন হতে পারে না, এদের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। তাদের সর্ব্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে যাবো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি