মাত্র ৫ ঘন্টা সময় নিজের জন্য,বাকি সময় বাংলার মানুষের জন্য

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, দিনের ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৫ ঘন্টা সময় নিই আমার নিজের জন্য। ঘুমানোর জন্য। বাকি সব সময় এই বাংলার মানুষের জন্য। আমি কোনো উৎসবেও যাই না।

 

শনিবার (২১ জুলাই) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেশের উন্নয়নে অনন্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিচ্ছে তার দল আওয়ামী লীগ।

 

আওয়ামী লীগের দেয়া এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন কথা বলেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল। আমি মুচলেকা দিয়ে বাংলাদেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যেতে চাই না’।

 

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা ঘিরে শনিবার দুপুর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল নামে। সংবর্ধনায় যোগ দিতে সকাল থেকেই রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন ফটকের সামনে অবস্থান নেন তারা।

উল্লেখ্য, বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, অস্ট্রেলিয়া থেকে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন এবং ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি পাওয়া, দেশের উন্নয়নে অনন্য ভূমিকার জন্যই প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দেয়া হচ্ছে। এই কর্মসূচি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এই সংবর্ধনা জনগণকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী।

 

শেখ হাসিনা বলেন, ২০০৮ সালে জনগণের ভোটে ক্ষমতায় এসেছি। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি। কিন্তু ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপি নির্বাচন ঠেকানোর আন্দোলন শুরু করে। কারণ নির্বাচন ঠেকাতে পারলে আবার অবৈধ ক্ষমতা দখলকারীরা ক্ষমতায় আসবে। কিন্তু দেশের জনগণের কাছে আমি কৃতজ্ঞ। তারা বিএনপির জ্বালাও-পোড়াও ঠেকিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করেছে। আবার বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

আরও পড়ুন  আজ ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

 

প্রধানমন্ত্রী বলেন, আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু বিএনপি আবার মাঝপথে সেটিকে বন্ধ করে দেয়। কারণ তারা দ্বিতীয় দফায় আবার ক্ষমতায় আসে। যখনই ক্ষমতায় আসে তখনই আমাদের নেয়া উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ করে দেয়।


তিনি বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদের বিভিন্ন দেশের দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পাওয়া রাজনৈতিক শিক্ষার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেখেছি ছোটবেলা থেকে আমার বাবা কতো ভালোবাসতেন এদেশের মানুষকে। দেখেছি মানুষের জন্য তার হাহাকার। এই মানুষের ভাগ্য পরিবর্তনে কতো পরিকল্পনা তার ছিলো।’

 

বঙ্গবন্ধুর স্বপ্ন ও পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে গড়ে তোলা হবে বঅলে জানান প্রধানমন্ত্রী।

 

শেখ হাসিনা বলেন, প্রতিটি গ্রামকে শহর হিসেবে গড়ে তুলবো আমরা। প্রতিটি গ্রাম হবে উন্নয়নের জায়গা, প্রতিটি গ্রামের মানুষ পাবে নাগরিক সুবিধা। ঠিক শহরের মানুষ যে সুবিধা পায়, সেইভাবে আমরা গ্রামের ‍মানুষের অবস্থার উন্নতি করতে চাই।’

আরও পড়ুন  বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, একটি ইতিহাস : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা-দীক্ষায় সব দিক থেকে বাংলার মানুষ উন্নত জীবন পাবে। ক্ষুধা আর হাহাকার থাকবে না। একটি মানুষও গৃহহারা থাকবে না। প্রত্যেকটা মানুষ উন্নত জীবন পাবে’।

 

তিনি স্মৃতিচারণ করে বলেন, ১৯৭৫ সালের আগে বাঙালি ছিল বীরের জাতি। আর ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর সেই বাঙালি হলো খুনি জাতি। কলকাতায় আমরা যে বাসায় ছিলাম সেখানে এক কাপড় বিক্রেতা আসতেন। তিনি আমাদের বললেন- আপনারা কীসের জাতি? যিনি আপনাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাকে হত্যা করল’।

 

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে আমরা আমাদের সম্মান হারিয়েছি।

 

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৯ সালে সুইডেনে আমার বোন রেহানা প্রথম জাতির পিতা হত্যার বিচার দাবি করে। ১৯৮০ সালে আমি লন্ডনে এক সভায় বঙ্গবন্ধু হত্যার বিচার দাবিসহ বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানাই।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে জাতির পিতার হত্যার বিচার শুরু করেছি। যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছি। কিন্তু জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছিল।

 

এর আগে প্রধানমন্ত্রী সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছালে স্বাগত জানিয়ে ‘শেখ হাসিনা, তোমার জন্য বাংলাদেশ ধন্য’ এই শিরোনামে একটিসহ দু’টি গান পরিবেশন করেন শিল্পী মমতাজ। দেশের ঐতিহ্য তুলে ধরে পরিবেশন করা হয় ‘আমার প্রিয় বাংলাদেশ’।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ