সিলেট ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০
সংবাদদাতা,হবিগঞ্জ :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার দরগা গেইট এলাকায় দ্রতগামী বাসের চাপায় জানে আলম নামে এক পথচারী নিহত হয়েছে। সে লাখাই উপজেলার বুল্লা গ্রামের মো. কাছুম আলীর ছেলে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার দরগা গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-৩১৮২) গাড়ীটি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের পরিবারের লোকজন চাচ্ছেন বিনা ময়নাতদন্তে মরদেহ নেয়ার জন্য। এটি তারা করতে হলে তারা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে আবেদন করে নিতে পারবেন।
প্রভাতবেলা /২৫-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি