সিলেট | |
প্রকাশিত: 1:02 PM, May 18, 2020
বিশ্বভূবন ডেস্ক:
প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে সব নাগরিকের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।
মাস্ক না পরলে সেখানে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এবং একই সঙ্গে জরিমানাও দিতে হবে। কাতার বিশ্বের প্রথম দেশ যারা মাস্ক না পরার জন্য এমন কঠোর শাস্তির বিধান করেছে।
রবিবার (১৭ মে) থেকে জনসাধারণকে মাস্ক ছাড়া বাইরে বের হলে কঠোর শাস্তি ও জরিমানা করতে শুরু করেছে। বিশ্বের সবচেয়ে কঠোরতম মাস্ক না পরার শাস্তি এটাই।
কাতার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেউ আইন অমান্য করে মাস্ক না পরলে তাকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে ৫৫ হাজার ডলার জরিমানা দিতে হবে।
দেশজুড়ে করোনার বিস্তার বাড়তে থাকায় এমন পদক্ষেপ নিয়েছে কাতার প্রশাসন। উপসাগরীয় দেশটিতে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
কাতারে বর্তমানে ২৭ লাখের বেশি মানুষ বসবাস করে। দেশটির ১ দশমিক ১ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। সূত্র- ডেইলি সাবাহ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি