মিশা সওদাগরের বাড়িতে তারকাদের মিলনমেলা

প্রকাশিত: 7:26 PM, October 22, 2017

আনন্দঝর্ণা ডেস্ক:

মিশা সওদাগরের বাড়িতে চলচ্চিত্রের তারকাদের নিয়ে হয়ে গেল মিলনমেলা। চলচ্চিত্রের সিনিয়র শিল্পী, বন্ধু-সহকর্মীদের নিয়ে গেল বৃহস্পতিবার রাতে একটি গেট-টুগেদার পার্টির আয়োজন করেন বাংলাদেশের নাম্বর ওয়ান আভিনয় শিল্পি মিশা সওদাগর।

শিগগিরই ওমরা হজে যাবেন মিশা সওদাগর। গত কয়েক দিন আগে তিনি আর অভিনয় করবেনা বলে একটি জাতীয় দৈনিক পত্রিকায় সাক্ষাতকার দেন। যার কারনে তার এখন ব্যস্ততা কিছুটা কম আছে, তাই শিল্পীদের কাছে দোয়া-ভালোবাসা চাইতে এবং একসঙ্গে কিছুটা সময় কাটানোর উদ্যোগ নেন তিনি।

চলচ্চিত্রের বিভিন্ন শিল্পিদের আমন্ত্রন করেন তার উত্তরার বাসভবনে। মিশার ডাকে সাড়া দিয়েছিলেন অনেকেই। তাদের নিয়ে সে দিন রাতে মিশার উত্তরার বাসভবনে বসে তারার মেলা।মিশা বলেন, যারা আমার নিমন্ত্রণে সাড়া দিয়ে আমার বাসায় এসেছিলেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আরো বেশি কৃতজ্ঞ সোহেল রানা ভাই, ফারুক ভাই ও ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছে। কারন তারা চলচ্চিত্রে আমার অভিভাবক।

মিশা সওদাগর বলেন ‘সবচেয়ে বড় কথা শিল্পীর পাশে যেকোনো পরিস্থিতিতে শিল্পী থাকবেন- এই মূলমন্ত্রই আমাদের এগিয়ে যাবার বড় শক্তি।’ মিশা আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচিত্রের চিত্রনায়ক, প্রযোজক সোহেল রানা, ফারুক, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজ, আমিন খান, সম্রাট, সাইমন, চিত্রনায়িকা পপি, পূর্ণিমা, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, নিপুণ, সাইমন সাদিক, পরিচালক ছটকু আহমেদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরু, শামসুল আলম, সুমন দে সহ আরো অনেকে।

আরও পড়ুন  ফাতিমা সানা’র মতে যৌনতা কাজ পাওয়ার একটা উপায়
আমন্ত্রিত শিল্পীদের সঙ্গে গল্প, আড্ডা শেষে মিশা সওদাগর নিজ দায়িত্বে তাদের রাতের খাবার পরিবেশন করতে। খাওয়া শেষে অনেকের বিভিন্ন কাজ থাকায় ছুটে যান যারযার গন্তব্যে আবার অনেকেই থেকে মেতে ওঠেন ছোট পরিসরে আয়োজিত গানে।

আমি হাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি: মিশা সওদাগর

আমি কিছুটা বদমেজাজি উল্লেখ করে খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘আমি হাজী, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এটা হয়তো অনেকেই জানেন না।’ শনিবার নারায়ণগঞ্জের ভুলতায় চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজনে সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার সময় মিশা এসব কথা বলেন তিনি।

রূপালী পর্দায় দর্শকরা মিশা সওদাগরকে খল চরিত্রে দেখতে পেলেও বাস্তব জীবনে ঠিক তার উল্টো। চলচ্চিত্রের প্রসঙ্গ তুলে মিশা বলেন, চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে। অর্থবিত্ত, খ্যাতি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সবই। তাই এই চলচ্চিত্রের প্রতি আমি দায়বদ্ধ।

এদিকে আগামী এপ্রিলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে মিশা এবার সভাপতি পদে লড়বেন। তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ওমর সানি।

সর্বশেষ সংবাদ